গাইবান্ধা জেলা প্রতিনিধি, আইয়ুব নবী সরকার। গাইবান্ধায় ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগে ১১ মাস বয়সী শিশুকন্যা ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের ধারাবাহিক অভিযানে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। সাদুল্লাপুর সাহার বাজার থেকে সকাল আনুমানিক ৯টার পরে হামিদুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের ছোট ওমরপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে বাসের হেলপার মজিদকে আটক করা হয়।
এরপর ফুলছড়ি উপজেলার মদনের পাড়া এলাকা থেকে মোছা. মোরশেদাকে আটক করা হয়। সর্বশেষ মদনের পাড়া ছলের মোড় এলাকায় সোলেমান চৌকিদারের বাড়ি থেকে শিশুকন্যা ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
এই ব্লগটি সন্ধান করুন
Categories
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.
0 মন্তব্যসমূহ