Header Ads Widget

Responsive Advertisement

মিঠাপুকুরে গভীর রাতে বাজারে ভয়াবহ আগুন: পুড়ে ছাই ২ দোকান, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

 




প্রতিবেদক, মিঠাপুকুর (রংপুর): মোঃ হাসান আলী
রংপুরের মিঠাপুকুর উপজেলার আখিরের হাট বাজারে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের পাশাপাশি থাকা দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত আনুমানিক ১টা পর্যন্ত আখিরের হাট বাজারের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। ব্যবসায়ীরা নিজ নিজ দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। এর কিছুক্ষণ পর, রাত ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করেই বাজারের আবু এবং গোলাপ নামের দুই ব্যক্তির দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দুই দোকানেই ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও বাজারের নৈশপ্রহরীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুনে দোকান দুটিতে থাকা বিপুল পরিমাণ মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবু ও গোলাপ জানান, গভীর রাতের এই আগুনে তাদের উপার্জনের শেষ সম্বলটুকু শেষ হয়ে গেছে। দোকানে থাকা মালামাল পুড়ে তাদের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। হঠাৎ করে কীভাবে এই আগুনের সূত্রপাত হলো, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ