গাইবান্ধা প্রতিনিধি,মোঃ আইয়ুব নবী সরকার
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য ধানগড়া গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৯ আগস্ট) এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, ১৮ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্য ধানগড়া গ্রামের চান মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির পরিকল্পনার অভিযোগে চান মিয়ার ছেলে মিষ্টি মিয়া (৩২) ও মিথুন মিয়া (২৬)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পৃথকভাবে ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের সময় চান মিয়া কৌশলে দেয়াল টপকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুই ভাই ও পলাতক চান মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

0 মন্তব্যসমূহ