Header Ads Widget

Responsive Advertisement

পাকিস্তানকে তিন দিনেই হারিয়ে দিল ইংল্যান্ড

 


দ্য টেলিগ্রাফ লিখেই দিয়েছে, ‘৫০ বছরে পাকিস্তানের সবচেয়ে বাজে দল এটা।’ কথাটা যে ঠিক নয়, তা প্রমাণের জন্য এই সিরিজে আরও দুটি ম্যাচ এখনও আছে পাকিস্তানের ক্রিকেটারদের হাতে। কিন্তু হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তিন দিনে তারা হেরে গেছে ইনিংস ও ১০৩ রানে। এমন হারের পর ‘সবচেয়ে বাজের’ আলোচনাটা আরও জোরালই হবে।

প্রথম ইনিংসে ১৭১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড ৪০৯ রান করে ফেললে ইনিংস হার এড়াতেই ২৩৮ রান করতে হতো পাকিস্তানকে। কিন্তু তারা দ্বিতীয় ইনিংসে ৩৭.৩ ওভার ব্যাট করেই ১৩৫ রানে অলআউট হয়ে গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ