Header Ads Widget

Responsive Advertisement

​শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ


 

মাহিদুল ইসলাম ফরহাদ 

​চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

​

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগস্ট ২০২৬ তারিখ ভোর ৫:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে এই অভিযান চালানো হয়। এ সময় টহল দল মালিকবিহীন অবস্থায় ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করে। আটককৃত যন্ত্রাংশগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​


এর আগে গত ১ আগস্ট ২০২৬ তারিখেও একই ব্যাটালিয়নের একটি দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার তালতলা নামক স্থানে (মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পাশে) অভিযান চালিয়ে ২৯১ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ আটক করেছিল।

​

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন,

​"বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষা ও অবৈধ চোরাচালান রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ