Header Ads Widget

Responsive Advertisement

৪ নং জামালপুর ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান পদে ফিরোজ কবিরের বিকল্প দেখছে না এলাকাবাসী


 ৪ নং জামালপুর ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান পদে ফিরোজ কবিরের বিকল্প দেখছে না এলাকাবাসী

গাইবান্ধা প্রতিবেদক:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক জনাব মোঃ ফিরোজ কবিরের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। জামালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণ-যুবসমাজ, বয়স্ক এবং নারী ভোটাররা আগামী নির্বাচনে তাকে ইউনিয়ন পরিষদের নেতৃত্বে দেখতে চান বলে জোরালো দাবি তুলেছেন।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, জনাব ফিরোজ কবির একজন অত্যন্ত ভালো মনের মানুষ এবং বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন। এলাকাবাসীর একাংশ জানান, "তিনি আমাদের কাছে মাত্র একটি করে ভোট চেয়েছেন। তিনি যেভাবে বিগত দিনে আমাদের সুখে-দুঃখে পাশে ছিলেন, আছেন এবং থাকবেন—আমরাও ভোটের মাধ্যমে তার সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই।"
নির্বাচনে নিজের প্রার্থীতা ও লক্ষ্য নিয়ে কথা বলেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ কবির সরকার । তিনি বলেন, "বর্তমানে সাধারণ মানুষ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও অনুদান পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি গরিবের জন্য বরাদ্দকৃত সরকারি ফ্রি অর্থ বা সাহায্যও থার্ড পার্টির (দালাল চক্র) মাধ্যমে ঘুষ দিয়ে নিতে হচ্ছে। আমি নির্বাচিত হলে এই দুর্নীতি ও দালাল চক্রের সিন্ডিকেট সম্পূর্ণ ভেঙে দেব।"
তিনি আরও যোগ করেন, "আমার মূল লক্ষ্য হচ্ছে জামালপুর ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে আমি সম্পূর্ণ ইসলামিক মূল্যবোধ ও সততার ভিত্তিতে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা করতে চাই।"
জামালপুর ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা, আগামী নির্বাচনে একজন সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত সমাজসেবক হিসেবে মোঃ ফিরোজ কবির চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ