Header Ads Widget

Responsive Advertisement

সিরাজগঞ্জে পচা বিস্কুট মডিফাই করে বাজারজাত করার অভিযোগ; ক্যামেরার সামনে সত্য লুকাতে মালিকের ফোন নম্বর লুকানোর চেষ্টা


 সিরাজগঞ্জে পচা বিস্কুট মডিফাই করে বাজারজাত করার অভিযোগ; ক্যামেরার সামনে সত্য লুকাতে মালিকের ফোন নম্বর লুকানোর চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি, মোঃ আক্তার হোসেন সরকারের
সিরাজগঞ্জের রূপসী গ্রামে অবস্থিত হাজী বেকারির বিরুদ্ধে উঠেছে এক মারাত্মক জালিয়াতির অভিযোগ। বাজার থেকে ফেরত আসা পচা ও নষ্ট বিস্কুট পুনরায় মডিফাই বা প্রক্রিয়াজাত করে বাজারে ছাড়ছেন বেকারির পরিচালক মোঃ রমজান আলী। জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ এই কর্মকাণ্ডের সত্যতা জানতে চাইলে ক্যামেরার সামনেই নম্বর লুকানোর চেষ্টা করেন দায়িত্বপ্রাপ্তরা।
সিরাজগঞ্জের রূপসী গ্রামের নামকরা প্রতিষ্ঠান 'হাজী বেকারি'। তবে এই বেকারির আড়ালেই চলছে জনস্বাস্থ্যের সাথে এক ভয়ানক তামাশা। অভিযোগ উঠেছে, বিভিন্ন দোকান থেকে অবিক্রিত, পচা এবং নষ্ট হয়ে যাওয়া বিস্কুটগুলো ব্যাগে ভরে আবার ফ্যাক্টরিতে ফেরত নিয়ে আসেন বেকারির পরিচালক মোঃ রমজান আলী।
এরপর সেই নষ্ট বিস্কুটগুলোকেই নতুন করে মডিফাই বা কেমিক্যাল মিশিয়ে পুনরায় চকচকে প্যাকেটে ভরে বাজারজাত করা হচ্ছে সাধারণ মানুষের মাঝে। কোমলমতি শিশুসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত এই বিষাক্ত খাবার খেয়ে পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে।
গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করতে রূপসী গ্রামের সেই হাজী বেকারিতে যান গণমাধ্যমকর্মীরা। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। এই জালিয়াতির বিষয়ে কথা বলতে বেকারির পরিচালক মোঃ রমজান আলীর ব্যক্তিগত মোবাইল নম্বর চাওয়া হলে, উপস্থিত কর্মচারীরা তা দিতে অস্বীকৃতি জানান। ক্যামেরার সামনে তারা সাফ জানিয়ে দেন, তাদের কাছে মালিকের কোনো নম্বর নেই! যা স্পষ্টতই অপরাধ আড়াল করার একটি অপচেষ্টা।
টাকার লোভে মানুষের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলার শেষ কোথায়? স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসন যেন দ্রুত এই 'হাজী বেকারি'তে অভিযান চালিয়ে পরিচালক মোঃ রমজান আলীসহ এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ