Header Ads Widget

Responsive Advertisement

ধাপেরহাটে জিয়া সাইবার ফোর্স নেতার বিরুদ্ধে অটো ভ্যান চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ ফাঁশ


 

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নে একটি ব্যাটারিচালিত অটো ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। চুরির এই ঘটনাটিতে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে জিয়া সাইবার ফোর্স সাদুল্লাপুর উপজেলা শাখার ৬নং ধাপেরহাট ইউনিয়নের সদস্যসচিব মো: মিলন সরকারের বিরুদ্ধে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় ধাপেরহাট এলাকার একটি আমবাগান সংলগ্ন স্থান থেকে মো: নুরু মিয়ার মালিকানাধীন একটি অটো ভ্যান গাড়ি চুরি হয়। ভ্যানটি রেখে চালক ব্যক্তিগত কাজে পাশে গেলে সুযোগ বুঝে অভিযুক্ত মিলন সরকার গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যান।
পরবর্তীতে ভ্যানটির সন্ধান না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু হলে, আশেপাশের একটি সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়। সিসিটিভি ফুটেজে মিলন সরকারকে ভ্যানটি চুরি করে নিয়ে যেতে স্পষ্ট দেখা যায়। এই ভিডিও ফুটেজটি প্রকাশ্যে আসার পর স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনেও তোলপাড় শুরু হয়েছে।
ভুক্তভোগী ভ্যানচালক মো: নুরু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, "এই ভ্যানটিই আমার উপার্জনের একমাত্র অবলম্বন। এটি দিয়ে আমি ও আমার পরিবার বেঁচে আছি। দিনের আলোতে এভাবে আমার ভ্যানটি চুরি হয়ে যাবে তা ভাবতেই পারছি না। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও গাড়িটি উদ্ধারের দাবি জানাই।"
বর্তমান পরিস্থিতি:
ঘটনার পর থেকেই অভিযুক্ত সদস্যসচিব মো: মিলন সরকার এলাকা থেকে পলাতক রয়েছেন। চুরির স্পষ্ট সিসিটিভি ফুটেজ ফাঁশ হওয়ার পর স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মিলন সরকারের কোনো সন্ধান মেলেনি। তবে ভুক্তভোগী নুরু মিয়ার একমাত্র আয়ের উৎসটি উদ্ধার করতে এবং অভিযুক্তকে আটক করতে পুলিশ ও স্থানীয় প্রশাসন জোর তৎপরতা ও অভিযান চালিয়ে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ