গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে পেশাগত দায়িত্ব পালনকালে একাত্তর টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ও পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকারকে তুলে নিয়ে গিয়ে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখা ও স্থানীয় সাংবাদিক সমাজ। ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক পাপুল সরকার। এ সময় স্থানীয় নামধারী ও শ্রমিক সংগঠন দখলকারী একদল কথিত অবৈধ শ্রমিক নেতা ও তাদের সহযোগীরা জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে নিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণকৃত ভিডিও ফুটেজ জোর করে ডিলেট (মুছে) দেওয়া হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপদস্থ করা হয়। এই ন্যাক্কারজনক ও বর্বরোচিত ঘটনার খবর ছড়িয়ে পড়লে পলাশবাড়ীসহ গাইবান্ধা জেলার সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। পেশাদার সাংবাদিক সমাজ এই ঘটনার পেছনে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখার নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, "পাপুল সরকার অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। স্বাধীন সাংবাদিকতার ওপর এমন কাপুরুষোচিত হামলা ও লাঞ্ছনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।"
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
এই ব্লগটি সন্ধান করুন
Categories
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.
0 মন্তব্যসমূহ