Header Ads Widget

Responsive Advertisement

সাদুল্লাপুরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন



৬ মাসের জন্য কমিটি, এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ
গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গাইবান্ধা জেলা শাখার অধীন সাদুল্লাপুর উপজেলা শাখার আংশিক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সাদুল্লাপুর উপজেলা শাখার নতুন আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে মো. মনির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আলমগীর কবির সোহানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে সাদুল্লাপুর উপজেলায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের অধিকার ও বিভিন্ন সামাজিক বিষয়ে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে গাইবান্ধা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর রয়েছে।
দৈনিক দেশ প্রহর
সত্য প্রকাশে আপসহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ