Header Ads Widget

Responsive Advertisement

চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

 


গাইবান্ধা প্রতিবেদক
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চাঁদাবাজির মামলায় আব্দুল লতিফ নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার চাঁদাবাজি,ভয়ভীতি ও হুমকি দেওয়ার একটি মামলার ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আব্দুল লতিফ উপজেলার দামোদরপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য।
ডিবি পুলিশ জানায়,ইউপি সদস্য আব্দুল লতিফ নলডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুর্য পরিবহন নামের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এরইমধ্যে বাসটি ঠুটাপুকুর এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের একটি দল বাসটি থামিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার আব্দুল লতিফের পরিবারের দাবি তিনি একজন জনপ্রতিনিধি।তিনি কখনই এধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন না।

তাকে জমা জমির সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষগণ পরিকল্পিত ভাবে ষড় যন্ত্র মুলক মিথ্যা এ চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে দিয়েছে।ডিবির ওসি আব্দুল মোত্তালিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চাঁদাবাজির একটি মামলার ওয়ারেন্টমূলে ইউপি সদস্য আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ