Header Ads Widget

Responsive Advertisement

কামারপাড়া কলেজের এডহক কমিটির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ, ফুল দিয়ে বরণ।


 কামারপাড়া কলেজের এডহক কমিটির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ, ফুল দিয়ে বরণ।

সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ। ১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে কলেজের শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ কলেজের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত সবাই নবগঠিত এডহক কমিটির সফলতা কামনা করেন এবং কলেজের সার্বিক অগ্রগতিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ