সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী নূরুল হক নুরের গভীর শোকপটুয়াখালী জেলা প্রতিবেদক সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন । সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন— করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া ও শাহ আলম । তাঁদের সবার বাড়ি সিলেট জেলায়। এদিকে এই রেমিট্যান্স যোদ্ধাদের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি মো. নূরুল হক নুর, এমপি। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার জন্য তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। শোকবার্তায় প্রতিমন্ত্রী আরও জানান, নিহতদের মরদেহ বর্তমানে সৌদি আরবের আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে । এ বিষয়ে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন । জানা গেছে, নিহত প্রবাসীরা দেশে ফেরার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন । পথিমধ্যে তায়েফের আল-খুরমা মহাসড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয় । এই ঘটনায় সৌদি প্রবাসী বাংলাদেশি ও নিহতদের নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
এই ব্লগটি সন্ধান করুন
Categories
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.
0 মন্তব্যসমূহ