সিরাজগঞ্জ প্রতিনিধি: পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে আজ রাতে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন সিরাজগঞ্জের এনায়েতপুরের ১৩ জন ধর্মপ্রাণ মুসলমান। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা রওয়ানা হবেন। জানা গেছে, ‘আমাদের দেশ প্রহর নিউজ’-এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আক্তার হোসেন সরকারের পরিবার ও মহল্লার সদস্যসহ মোট ১৩ জনের এই ওমরাহ যাত্রী দলটির নেতৃত্ব দিচ্ছেন হাফেজ সেলিম রেজা। কাফেলাটি ‘বিসমিল্লাহ হজ্জ কাফেলা’র তত্ত্বাবধানে ওমরাহ সম্পন্ন করবে। যাত্রী দলটিতে সাংবাদিক মোঃ আক্তার হোসেন সরকারের মা, চাচা হাফেজ সেলিম রেজা রোজা, এক ভাতিজাসহ একই পরিবারের ৭ জন সদস্য রয়েছেন। এছাড়া তাদের সাথে একই কাফেলায় ওমরাহ পালনে যাচ্ছেন ওই মহল্লার ৫ জন চাচা ও ৭ জন গৃহিণী। ফ্লাইটের সময়সূচী অনুযায়ী, ওমরাহ যাত্রীরা আজ রাত ১২টা ৪৫ মিনিটে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। যাত্রার প্রাক্কালে সাংবাদিক মোঃ আক্তার হোসেন সরকার তার মা এবং কাফেলার সকল সদস্যের জন্য সিরাজগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, "আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি ও সবার দোয়ার বরকতে আমার মা ও চাচাসহ কাফেলার সবাই ওমরাহ হজের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন। মহান আল্লাহ যেন তাদের এই সফরকে কবুল করেন এবং সবাইকে সহিহ-সালামতে ও নিরাপদে ওমরাহ পালন করার তৌফিক দান করেন। আমিন।"
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
এই ব্লগটি সন্ধান করুন
Categories
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.
0 মন্তব্যসমূহ