আব্দুল্লাহ আল মামুন মহম্মদপুর (মাগুরা):
পেঁয়াজ সংরক্ষণের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মাগুরার মহম্মদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় প্রাথমিক পর্যায়ে উপজেলার ২০ জন কৃষকের মাঝে এসব মেশিন বিতরণ করা হয়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা, জেলা বিএনপির সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মো. মতিউর রহমান, প্রেসক্লাব মহম্মদপুরের ভারপ্রাপ্ত সভাপতি ও ইত্তেফাকের সংবাদদাতা মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুস্মিতা বিশ্বাস, আফরোজা আক্তার ও প্রণব কুমার সাহাসহ অন্যরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাত জাহান শিলু বলেন, দেশে প্রতি বছর প্রায় ২ লাখ ৮৬ হাজার হেক্টর জমিতে প্রায় ৪২ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয় এর বিপরীতে দেশে পেঁয়াজের চাহিদা রয়েছে প্রায় ৩৫ থেকে ৩৬ লাখ টন উৎপাদনের পর কৃষকরা পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না পাওয়ায় অনেক সময় পেঁয়াজ পচে যায় এবং তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন এ সমস্যা মোকাবিলায় পেঁয়াজ সংরক্ষণে এয়ারফ্লো মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি
কৃষি অফিস সূত্রে জানা গেছে, মহম্মদপুর উপজেলার আটটি ইউনিয়নের জন্য মোট ১৫০টি এয়ারফ্লো মেশিন বরাদ্দ পাওয়া গেছে এর মধ্যে প্রথম ধাপে ২০ জন কৃষকের মাঝে মেশিন বিতরণ করা হয়েছে পর্যায়ক্রমে অবশিষ্ট ১৩০টি মেশিনও কৃষকদের মাঝে বিতরণ করা হবে
প্রতিটি মেশিনের জন্য সরকারি বরাদ্দ রয়েছে ২৮ হাজার ১০০ টাকা এর মধ্যে মেশিন ক্রয়ে ২১ হাজার টাকা এবং সংরক্ষণ ঘরের মেঝে ও দেয়াল তৈরির জন্য কৃষককে ৭ হাজার টাকা দেওয়া হবে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন পেয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে তাঁদের প্রত্যাশা, এই প্রযুক্তির মাধ্যমে পেঁয়াজ দীর্ঘসময় সংরক্ষণ করা সম্ভব হবে এবং বাজারে ভালো দাম পাওয়ার সুযোগ তৈরি হবে।

0 মন্তব্যসমূহ