Header Ads Widget

Responsive Advertisement

সার সিন্ডিকেটের কালো হাত: গাইবান্ধায় সংবাদ সংগ্রহের সময় সময় টিভির সাংবাদিকদের লাঞ্ছিত


 


​গাইবান্ধা প্রতিনিধি, মোঃ বেলাল মিয়া
গাইবান্ধার কামারজানি এলাকায় অবৈধভাবে সার মজুদের তথ্য সংগ্রহ করতে গিয়ে সারের অসাধু চক্রের ক্যাডার বাহিনীর হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি বিপ্লব সরকার ও ভিডিও জার্নালিস্ট সোহেল রানা। সত্য প্রকাশে এই ন্যাক্কারজনক ও পরিকল্পিত ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কামারজানি ইউনিয়নে একটি অসাধু চক্র বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে আসছে—এমন সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সরেজমিনে সংবাদ সংগ্রহ করতে যান ওই দুই সাংবাদিক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান ও তদারকি শেষে তথ্য এবং ফুটেজ সংগ্রহ করে ফেরার পথে অবৈধ সার মজুদকারীদের সংঘবদ্ধ দলবল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

​এ সময় হামলাকারীরা সাংবাদিকদের পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরা ও সংবাদ সংগ্রহের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর এবং ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পাশাপাশি তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

​পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিকদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত অপরাধী ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

#highlightseveryonefollowers #NewsUpdate #everyone #nonfollowers #গাইবান্ধা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ