নীলফামারী প্রতিনিধি, আমিনুর ইসলাম শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়ন, সুষ্ঠু পরিচালনা ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলার ‘ধর্মপাল দক্ষিণ পাইটকাপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এর নবগঠিত এডহক কমিটির নতুন সভাপতি এম.এ আশফুল্লাহ্ আল মামুনকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান ও শিক্ষা পরিবেশ পুনরুদ্ধারে শিক্ষক, কর্মচারী, দাতা সদস্য ও স্থানীয় সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রোকসানা বেগম স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে আগামী ৬ মাসের জন্য ৪ সদস্যবিশিষ্ট এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিক্ষক প্রতিনিধি কমলেন্দু রায়, অভিভাবক সদস্য জুয়েল ইসলাম এবং পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুসেন চন্দ্র রায়। এডহক কমিটি গঠনের পর বিদ্যালয় হলরুমে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান শিক্ষক শুসেন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নতুন সভাপতি এম.এ আশফুল্লাহ্ আল মামুন। বক্তব্যে সভাপতি বলেন, "সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন এবং সার্বিক পরিবেশের আমূল পরিবর্তন আনতে চাই। বিদ্যালয়ে শিক্ষকদের সময়মতো উপস্থিতি এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা প্রথম লক্ষ্য। এছাড়া অবকাঠামোগত সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ এবং চারপাশের সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) পুনর্নির্মাণের জন্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করা হবে।" সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— প্রতিষ্ঠানের দাতা সদস্য আকবার আলী, প্রতিষ্ঠাকালীন সভাপতি ও অত্র ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুস আলী, জলঢাকা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবেদ আলী, জলঢাকা উপজেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সহ-সাধারণ সম্পাদক ও জেলা তাঁতীদলের সদস্য মোঃ নুরুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক শেখ শাদী লাভলু, শিমুলবাড়ী শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাসুদ রানা, অভিভাবক সদস্য জুয়েল ইসলাম, শিক্ষক প্রতিনিধি কমলেন্দু রায় এবং সহকারী শিক্ষক প্রতীমা রানী রায়, আশিকুর রহমান, আনারুল ইসলাম, ভজন চন্দ্র রায়, রঞ্জিত চন্দ্র রায়, লাকী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও স্থানীয় সুধীজন। সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি বিদ্যালয়ের শ্রেণী কক্ষ, হলরুম ও সার্বিক স্থাপনা ঘুরে দেখেন এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে তথ্য গ্রহণ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
এই ব্লগটি সন্ধান করুন
Categories
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.
0 মন্তব্যসমূহ