সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: মোঃ বেলাল মিয়া। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপ-ভোটকেন্দ্র বা সাব-সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ভোটার ও এলাকাবাসী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় সাদুল্লাপুর-নাগবাড়ী-বুড়ীরবাজার সড়কের চিকনী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মোঃ মানিক সরকার, আশিক সরকার, ফিরোজ কবির সরকার প্রমুখ। বক্তারা বলেন, চিকনী ও বড় জামালপুর (আংশিক) এলাকার ভোটারদের দীর্ঘদিনের যাতায়াত ব্যবস্থার দুরবস্থা এবং নদী পার হয়ে আরাজী জামালপুর কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হয়। কেন্দ্রটি দূরবর্তী ও ঝুঁকিপূর্ণ হওয়ায় অতীতে নানা অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। ভোটারদের দুর্ভোগ লাঘব এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চিকনী গ্রামে একটি উপ-ভোটকেন্দ্র বা সাব-সেন্টার স্থাপন করা অত্যন্ত জরুরি। তবে এলাকাবাসীর একাংশের আশঙ্কা, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলার দিকে নজর না দিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে প্রার্থী ও সমর্থকদের মধ্যে বিরোধ বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। তাই ভোটারদের সার্বিক নিরাপত্তা ও ভীতিহীন পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এদিকে বিষয়টি আমলে নিয়ে উদ্ভূত পরিস্থিতি ও আরাজী জামালপুর ও চিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলওয়ার হোসেন, গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা শাহীনুল আলম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহারিয়ার প্রামাণিক। পরিদর্শনকালে নির্বাচন কর্মকর্তারা স্থানীয় নাগরিকদের সুবিধা, যাতায়াত ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
এই ব্লগটি সন্ধান করুন
Categories
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.
0 মন্তব্যসমূহ