ঢাকা রিপোর্টার, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তা বেষ্টনীতে অনধিকার প্রবেশের অভিযোগে আটক মোটরসাইকেল চালক মুবিন মাঝির পূর্ববর্তী কোনো অপরাধের রেকর্ড পায়নি পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। যেভাবে ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল আনুমানিক চারটার দিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় মুবিন মাঝি হঠাৎ নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির খুব কাছাকাছি চলে যান। তিনি গাড়ির পাশে এসে প্রধানমন্ত্রীকে সালাম দিলে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন। আটক যুবকের পরিচয় আটক মুবিন মাঝির গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুবিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে তিনি ঢাকায় পরিবারসহ বসবাস শুরু করেন এবং রাইড শেয়ারিংয়ের কাজ করতেন। তার পরিবার ও আত্মীয়-স্বজনরা এলাকায় শিক্ষকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার এক চাচা শাহিন মাঝি দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। পুলিশের বক্তব্য ঘটনার পর মুবিন মাঝিকে তেজগাঁও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ইতিমধ্যে ওই যুবকের পূর্ববর্তী কোনো অপরাধের রেকর্ড রয়েছে কি না তা যাচাই করা হয়েছে। তবে তার ব্যাপারে সন্দেহজনক বা আপত্তিকর কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। পুরো বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
এই ব্লগটি সন্ধান করুন
Categories
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.
0 মন্তব্যসমূহ