গাইবান্ধা প্রতিনিধি,মোঃ বেলাল মিয়াগাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক পৌর কাউন্সিলর রনজিত বকশি সূর্যকে (৬৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩১ আগস্ট) রাতে গাইবান্ধা শহরের ভিএইড (ভিএইচ) রোডের কালীবাড়ি এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনজিত বকশি সূর্য গাইবান্ধা সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত রবীন্দ্র বকশির ছেলে। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতির দায়িত্বেও রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত বেশ কিছুদিন আগে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় থানায় দায়ের করা মামলায় রনজিত বকশি সূর্য অন্যতম এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল শহরের ভিএইড রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুত্তালিব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
এই ব্লগটি সন্ধান করুন
Categories
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.
0 মন্তব্যসমূহ