নিজস্ব প্রতিবেদক/সাদুল্লাপুর প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে বাল্যবিবাহ রোধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিজয় টিভির উপজেলা প্রতিনিধি মো. ফিরোজ প্রধান ফারহানের (Md Firoz Prodhan Farhan) ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে বাল্যবিবাহের মতো একটি সামাজিক ব্যাধি প্রতিরোধে দায়িত্ব পালনকালে একজন সংবাদকর্মীর ওপর এমন হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও অনভিপ্রেত। এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি মূলত সত্য ও জনস্বার্থের কণ্ঠরোধ করার একটি অপচেষ্টা। বিবৃতিতে প্রশাসনের কাছে এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে যেন তারা ভয়-ভীতি ও বাধাহীনভাবে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
এই ব্লগটি সন্ধান করুন
Categories
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.
0 মন্তব্যসমূহ