গাইবান্ধা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে গত ২ সেপ্টেম্বর। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা। প্রজ্ঞাপনে তাকে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
কিন্তু বদলির প্রজ্ঞাপন জারির ১০ দিন পেরিয়ে গেলেও সাদুল্লাপুরের বর্তমান কর্মস্থল ছাড়েননি তিনি। ফলে স্থানীয় বিভিন্ন মহলে দেখা দিয়েছে নানা আলোচনা ও প্রশ্ন—কবে নতুন কর্মস্থলে যোগ দেবেন এসিল্যান্ড জসিম উদ্দিন? নাকি এবারও বদলি স্থগিতের চেষ্টা-তদবির চলছে?
স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলছেন, বারবার বদলির আদেশ হলেও কেন সাদুল্লাপুরেই থেকে যেতে চাইছেন তিনি? এর পেছনে কোনো বিশেষ কারণ বা প্রভাবশালী মহলের সহযোগিতা রয়েছে কি না—এ নিয়েও চলছে নানা আলোচনা।
এর আগে দুই দফায় বদলির আদেশ হলেও শেষ পর্যন্ত তিনি সাদুল্লাপুরেই বহাল ছিলেন বলে জানা গেছে। সর্বশেষ গত ২৪ জুন তাকে পঞ্চগড়ের বোদা উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছিল। এর আগে রংপুরের কাউনিয়া উপজেলায় বদলির আদেশও দেওয়া হয়েছিল।
তবে আগের দুই দফার মতো এবারও বদলির আদেশের পর নতুন কর্মস্থলে যোগদান না করে সাদুল্লাপুরেই দায়িত্ব পালনের খবর স্থানীয় পর্যায়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
টানা তিন দফা বদলির আদেশ—তবুও সাদুল্লাপুর ছাড়ছেন না কেন? প্রজ্ঞাপন বাস্তবায়নে কোনো প্রশাসনিক জটিলতা রয়েছে, নাকি বদলি স্থগিতের জন্য কোনো ধরনের চেষ্টা-তদবির চলছে?
এদিকে, বদলির প্রজ্ঞাপন জারির পরও নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করার বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান কী—সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
জনস্বার্থে বিষয়টির দ্রুত প্রশাসনিক ব্যাখ্যা এবং বদলির প্রজ্ঞাপন যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
এই ব্লগটি সন্ধান করুন
Categories
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.
0 মন্তব্যসমূহ