রংপুর প্রতিনিধি: মোঃ হাসান মিয়া। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক, সচিব পদমর্যাদা) রাশেদ খান আগামীকাল ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় এক সরকারি সফরে আসছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি সফরসূচি অনুযায়ী দিনব্যাপী পীরগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তার অংশগ্রহণের বিষয়টি নির্ধারিত হয়েছে। সফরসূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিটে তিনি পীরগঞ্জ মহিলা কলেজে উপস্থিত হবেন। সেখানে তিনি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। মতবিনিময় শেষে কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে রাশেদ খান পীরগঞ্জ উপজেলার ৫নং মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে গমন করবেন। সেখানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করবেন। কবর জিয়ারত শেষে তিনি নবগঠিত 'শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন' পরিদর্শন করবেন। দুপুর ১টা ১৫ মিনিটে খালাশপীর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। নামাজ শেষে দুপুর ২টার দিকে তিনি পীরগঞ্জের ৫নং মদনখালী ইউনিয়নের কোচারপাড়ায় অবস্থিত জেলা পরিষদ প্রশাসকের বাসভবনে অবস্থান ও মধ্যাহ্নভোজনে অংশ নেবেন। সর্বশেষ বেলা ৩টা ১৫ মিনিটে পীরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম জামতলা মাদ্রাসা পরিদর্শনের মাধ্যমে তার পীরগঞ্জ সফরের আনুষ্ঠানিক কর্মসূচি সমাপ্ত হবে। প্রধানমন্ত্রীর সহকারীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
এই ব্লগটি সন্ধান করুন
Categories
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.
0 মন্তব্যসমূহ