Header Ads Widget

Responsive Advertisement

সাদুল্লাপুরের কৃতি সন্তান ডা. মইনুল হাসান সাদিক অসুস্থ: সুস্থতা দোয়া কামনা



গাইবান্ধা প্রতিবেদক
গাইবান্ধা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, জেলা বিএনপির সভাপতি ও উত্তরবঙ্গের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা ৩ সাদুল্যাপুর পলাশবাড়ী এমপি প্রার্থী,ও বর্তমান জেলা প্রশাসক।  অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর নির্বাচনী এলাকা গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সহ পুরো জেলা জুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করায় ডা. মইনুল হাসান সাদিককে দ্রুত তাকে ঢাকা ওভার কেয়ার হাসপাতালে ভর্তি করা  করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে সরকারের উচ্চপর্যায় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে যোগাযোগ করছেন। ইতোমধ্যে উনার পরিবারের সাথে সাক্ষাৎ করে দ্রুত সুস্থতা কামনা করেছেন বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।


ডা. মইনুল হাসান সাদিক সাদুল্লাপুর উপজেলার এক কৃতি সন্তান। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বিভাগীয় প্রধান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনের বাইরেও তিনি দীর্ঘদিন ধরে এলাকায় দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, করোনাকালীন মানবিক সহায়তা এবং শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণসহ নানা জনকল্যাণমূলক কাজের জন্য সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত।
এদিকে তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন  দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা ও দোয়া কামনা।  পরিবার ও দলের পক্ষ থেকে ডা. সাদিকের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ