সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: মোঃ শরিফুল ইসলাম। গাইবান্ধার সাদুল্লাপুরে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের এক নেতা। উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ শরিফুল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এই পোস্টটি করেন। ফেসবুক পোস্টে তিনি জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় তুলে ধরেন। একই সঙ্গে বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পুনরুজ্জীবিত করার চেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। উক্ত পোস্টে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জুকে একটি অনুষ্ঠানে সম্পৃক্ত করার বিষয়টিও উল্লেখ করেন ওই ছাত্রনেতা। এ ছাড়া চেয়ারম্যানের সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তবে ফেসবুক পোস্টে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। সূত্র: ছাত্রনেতা মোঃ শরিফুল ইসলামের ফেসবুক পোস্ট
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
এই ব্লগটি সন্ধান করুন
Categories
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.
0 মন্তব্যসমূহ