Header Ads Widget

Responsive Advertisement

জামিন নিয়ে কুমিল্লার এসপির মন্তব্য: ব্যাখ্যা চেয়ে লিগ্যাল নোটিশ


 

কুমিল্লা প্রতিবেদক, মোঃ আল-আমীন
বিচারাধীন মামলায় আসামিদের জামিন দেওয়া নিয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের এক প্রকাশ্য মন্তব্যের আইনি ভিত্তি ও প্রেক্ষাপট জানতে চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে.
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস. এম. জুলফিকার আলী জুনু রোববার (২০ সেপ্টেম্বর) এই নোটিশটি প্রেরণ করেন.
নোটিশে বলা হয়, আইনশৃঙ্খলা সভায় এসপির "পুলিশ আসামি ধরবে আর ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দেবে, তা হয় না" মন্তব্যের সত্যতা, আইনি ভিত্তি এবং এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে. ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারা অনুযায়ী জামিন আদালতের এখতিয়ার এবং পুলিশের আপত্তির ক্ষেত্রে আইনি প্রতিকার নেওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে বলা হয়, এ ধরনের প্রকাশ্য মন্তব্য বিচারিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে কি না তার ব্যাখ্যা চাওয়া হয়েছে.
নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় হাইকোর্টে রিট করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে. আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু জানান, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন রক্ষার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ