ভারত থেকে দল গোছাচ্ছেন শেখ হাসিনা: সাদুল্লাপুরে বিপ্লব-রানার কাঁধে আ’লীগের নেতৃত্ব
নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল পুনর্গঠনের বার্তা দিয়েছেন। ভারত থেকে দলের সার্বিক পরিস্থিতি নজরদারির পাশাপাশি দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে প্রকৃত ও যোগ্যদের নিয়ে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন।

দলীয় সূত্রে জানা গেছে, দলের সুসময়ে যারা সুবিধাভোগী ছিলেন, প্রতিকূল পরিস্থিতিতে তারা এখন গা ঢাকা দিয়েছেন। এমন দুঃসময়ে দলের হাল ধরেছেন সাদুল্লাপুরের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতারা। শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ত্যাগী নেতা আলহাজ্ব শাহারিয়া খাঁন বিপ্লবকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহ মোঃ ফজলুল হক রানাকে করা হয়েছে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতাকর্মী জানান, নতুন এই নেতৃত্বে সাধারণ কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আলহাজ্ব শাহারিয়া খাঁন বিপ্লব এবং শাহ মোঃ ফজলুল হক রানা ছাত্ররাজনীতি থেকেই বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দলের জন্য নেতৃত্ব দিতে গিয়ে অতীতে তারা একাধিকবার রাজনৈতিক মামলার শিকার হয়েছেন এবং কারাভোগ করেছেন।
দুঃসময়ের এই দুই পরীক্ষিত নেতার হাত ধরে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো আবার নতুন করে ঘুরে দাঁড়াবে এবং তৃণমূল পর্যায় থেকে দল সুসংগঠিত হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

0 মন্তব্যসমূহ