গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪ নং জামালপুর ইউনিয়নে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এক বিশাল মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার চকশালাইপুর আলিম মাদ্রাসা মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
জমকালো এই ফুটবল টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে. ০১/১০/২০২৬ ইং তারিখে খেলা টি উদ্বোধন করেন জামালপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ ফিরোজ কবির সরকার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামীণ ঐতিহ্য ও সম্প্রীতি বজায় রাখতে এই ধরণের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।" তিনি তরুণদের উদ্দেশ্যে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে খেলা সম্পন্ন করার আহ্বান জানান এবং জামালপুর ইউনিয়নের উন্নয়নে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
খেলা শুরুর প্রাক্কালে মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বেলাল মিয়া।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আশিক সরকার, আরিফ সরকার এবং আব্দুর রশিদ সরকারসহ এলাকার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
উদ্বোধনী ম্যাচটি দেখতে চকশালাইপুর আলিম মাদ্রাসা মাঠে স্থানীয় শত শত দর্শক উপস্থিত হন। টানটান উত্তেজনায় ঠাসা প্রথম ম্যাচটিতে খেলোয়াড়দের নৈপুণ্য উপস্থিত দর্শকদের দারুণভাবে আনন্দিত করে।


0 মন্তব্যসমূহ