Header Ads Widget

Responsive Advertisement

সাদুল্লাপুরে ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বে চলছে আলোচনা একাধিক ছাত্র নেতা আসতে চায় নেতৃত্বে

গাইবান্ধা প্রতিনিধি :
 গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা শাখা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।
আসন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে কারা আসতে পারেন এ নিয়ে সংগঠনের স্থানীয় পর্যায়ে চলছে নানা আলোচনা।

আলোচনায় থাকা সম্ভাব্য নেতাদের মধ্যে রয়েছেন
সাদুল্লাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম, খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের সাবেক সদস্য সচিব মনির হোসেন।

ইদিলপুর ইউনিয়নের আহবায়ক আলমগীর কবির, সাদুল্লাপুর উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রনি মন্ডল, ভাতগ্রাম ইউনিয়নের সাবেক আহবায়ক মোঃ মেহেরাজ আকন্দ।


সাদুল্লাপুর উপজেলার, মোঃ তানজিল আকন্দ,মোঃ নাহিদ আকন্দ।



এছাড়াও জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ও সংগঠনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ছিলেন—এমন বেশ কয়েকজন নেতা-কর্মীর নামও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে নতুন কমিটির বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ফলে আলোচনায় থাকা নামগুলোকে সম্ভাব্য নেতৃত্ব হিসেবেই দেখা হচ্ছে।
কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হলে কারা কোন দায়িত্বে আসছেন, তা নিশ্চিত হওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ