Header Ads Widget

Responsive Advertisement

চিকিৎসা বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও ফি আদায়ের অভিযোগ: গাইবান্ধার সাদুল্লাপুর ব্র্যাক অফিসের

বিস্তারিত কমেন্টে

 সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ব্র্যাক অফিসে বিনামূল্যে চক্ষু সেবা ও চশমা দেওয়ার কথা থাকলেও রোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও চিকিৎসা নিতে আসা প্রত্যন্ত অঞ্চলের গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের কাছ থেকে ডাক্তার দেখানোর ফি বাবদ ৩০ টাকা এবং চশমা দেওয়ার কথা বলে ১৩০ টাকা করে নেওয়া হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সেবাগ্রহীতাদের মাঝে তীব্র ও অসন্তোষ দেখা দিয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, ব্র্যাকের পক্ষ থেকে বা প্রচারণার সময় বলা হয়েছিল যে সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা, ডাক্তার দেখানো এবং চশমা বিতরণ করা হবে। কিন্তু সেবা কেন্দ্রে আসার পর দেখা যায় চিত্র ভিন্ন। প্রতি রোগীর কাছ থেকে রেজিস্ট্রেশন বা কার্ড করার নামে বাধ্যতামূলকভাবে ৩০ টাকা নেওয়া হচ্ছে এবং চশমা নিতে গেলে আরও ১৩০ টাকা দাবি করা হচ্ছে। টাকা ছাড়া কাউকেই চশমা দেওয়া হচ্ছে না।
সেবা নিতে আসা কয়েকজন প্রবীণ ও দুস্থ মানুষ অভিযোগ করে বলেন, "আমাদের বলা হয়েছিল সবকিছু ফ্রি দেওয়া হবে। কিন্তু এখানে আসার পর ৩০ টাকা ফি এবং চশমার জন্য দেড়শ টাকা চাওয়া হচ্ছে। আমরা যারা অত্যন্ত গরিব, তাদের জন্য এই টাকা জোগাড় করাও কষ্টকর। ফ্রি কথা বলে এভাবে টাকা নেওয়া এক ধরনের প্রতারণা।"
এই বিষয়ে সাদুল্লাপুর ব্র্যাক অফিসের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এটি তাদের কেন্দ্রীয় কর্মসূচির নিয়মের অংশ এবং এই অর্থ চশমার উৎপাদন খরচ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার জন্য নেওয়া হচ্ছে। তবে সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন মহলের দাবি, যদি এটি কোনো বাণিজ্যিক বা আংশিক মূল্যের সেবা হয়ে থাকে, তবে 'ফ্রি' বা 'বিনামূল্যে' বলে সাধারণ ও সরল মানুষদের বিভ্রান্ত করা কোনোভাবেই ঠিক হয়নি। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দরিদ্রদের জন্য সম্পূর্ণ ফ্রি সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ